তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৩ আহত ৮ - The News Lion

তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত ৩ আহত ৮

 


দি নিউজ লায়নঃ      তিনটি পৃথক পথ দুর্ঘটনায় ৩ জনের মৃত্যুর পাশাপাশি ৮ জন আহত হল। সোমবার প্রথম দুর্ঘটনাটি ঘটে ভোর ৪ টে নাগাদ ১৬ নং জাতীয় সড়কের সাঁকরাইলের সন্ধিপুরে। একটি প্রাইভেট গাড়ির সঙ্গে একটি ট্রেলারের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু হল। মৃতেরা হল তন্ময় মন্ডল (২১) এবং ঃঃ ঋত্বিক পাটোয়া (২১) । দুর্ঘটনায় প্রাইভেট গাড়ির তিন আরোহী আহত হয়। পুলিশ সূত্রে খবর মৃত ও আহতরা কলকাতার ট্যাংরা তোপসিয়া এলাকায়।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সোমবার ভোরে প্রাইভেট গাড়িটি লেন ভেঙে কোলাঘাটের দিকে আসার সময় সন্ধিপুরের কাছে কলকাতা অভিমুখে যাওয়া একটি ট্রেলারের সঙ্গে প্রাইভেট গাড়ির সংঘর্ষ হয়। দুর্ঘটনায় প্রাইভেট গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে থাকা পাঁচ আরোহী রাস্তায় ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তন্ময় এবং ঋত্বিকের মৃত্যু হয়।পরে সাঁকরাইল থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের পাঠানোর পাশাপাশি আহতদের হাওড়া হাসপাতালে ভর্তি করে।


এদিন দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে সকাল ৯ টা নাগাদ ১৬ নং জাতীয় সড়কে নরেন্দ্র মোড়ে। স্থানীয় সূত্রে খবর এদিন সকালে কৈজুরী শা পাড়ার বাসিন্দা গোলেন বিবি (৫৭) রাস্তা পার হওয়ার সময় কোলাঘাট অভিমুখে যাওয়া একটি গ্যাস ট্যাংকার তাকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।


এদিন অপর দুর্ঘটনাটি ঘটে সোমবার বিকেলে ময়রা পুকুর ময়লাপুকুর বাউরিয়া রাস্তায়। স্থানীয় সূত্রে জানা গেছে এ দিন একটি টোটো বাউরিয়া অভিমুখে যাওয়ার সময় সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙ্গে নিচে পড়ে যায়। দুর্ঘটনায় এসেছিলে অন্ধকারে ২ শিশু সহ ৫ জন আহত হয়।আহতদের বাউরিয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.